মায়ার নগরী
- মোমেন চৌধুরী

এই নগরী অচেনা বড়,
শূন্যতায় ঘেরা প্রাচীর জড়,
ভালোবাসার নীল পত্রখানি
রয়ে গেছে বাতাসে পরি।

কেহ পড়ে না, কেহ বোঝে না,
হৃদয় দরজায় কেহ আসে না।
আমি একদিন তবু এই ধরা,
মায়ায় ভরিব নগরী সারা।

চাঁদ ওঠে এই নগর মাঝে,
তবু তার আলো ম্লান আজে।
অন্য নগরে চন্দ্রের হাসি,
স্বপ্ন বোনে প্রেমের বাসি।
আমার তবু সে গৃহ নাই,
চন্দ্রালোকে আশ্রয় নাই।

বৃষ্টি আসে, ঝরে নিরব,
ছুঁয়ে যায় সে শুষ্ক পথ রব।
অন্য শহরে প্রেমের টান,
হাতে হাত রেখে বাঁধে প্রাণ।
আমার তবু সে সুখ নাই,
বৃষ্টিতে ভেজার অধিকার নাই।

মানুষ চলে মুখোশ পরে,
শূন্য চোখে আঁধার ঘোরে।
বুকের মাঝে লোহার খাঁচা,
স্বপ্নগাথা পরের কাছে।
এই নগরে ব্যথা জমা,
ভালোবাসার নাইতো শ্যামা।

একদিন আমি পূর্ণিমা রাতে,
মনোলীনার হাতটি পেতে—
বলিব, "তুমি কি ভিজিবে জলে?
আমরা হারাই ঝড়ো পলে।
এই শহরের মতন এলোমেলো,
ভাসিব আজ প্রেমের ঢেউতলে।”

বাতাসে শাড়ির আঁচল উড়ে,
কাজল জলে মিশে ঝরে।
তবু আমি চাহিব পানে,
ভুলিব নগর ব্যথা গানে।

একদিন আমি, দিব প্রেম,
মায়াহীন শহর ভরিব মায়ায়।
এই নগরী প্রেম পেয়ে,
অশ্রুজলে ধুইবে পায়ে।


২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।