তার কোমর
- মোমেন চৌধুরী

তার কোমর— এক ফাল্গুনী ঢেউ,
হাওয়ায় দোলে, ছন্দ তোলে,
মনের মাঝে লুকায়ে রইলো,
স্বপ্ন যেন রঙিন বলে।

চাঁদের কিরণ বাঁকা হয়ে,
ঝরে পড়ে সে আঁকাবাঁকা,
আকাশও তার ছন্দ দেখে,
গোপন প্রেমে যায় যে মাখা।

তার কোমর— বাতাসে দোলে,
যেন বাঁশির সুরের খেলা,
নদীর ঢেউও শেখে তার কাছে,
কীভাবে বাঁকায় বাঁকে মেলা।

দূর থেকে দেখি, মন তো হারাই,
আলো-ছায়ার জাদু তার,
কবিতার ছন্দে সাজাই যত,
তার কোমরের প্রেমময় ভার!


২৮-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।