সত্যের আলো
- মোমেন চৌধুরী

কেউ না জানুক, তুমি তো জানো,
ন্যায়ের পথেই হৃদয় মানো।
মাপকাঠি কি এতই সরল?
বিচার ভুল হলে, রচে অনল!

যে জন দেখায় ছলনার দিশা,
ভুল পথে গড়ে মোহের নিশা।
প্রশ্ন কোরো— নিজ হৃদয়ে আগে,
সত্যের আকাশ উদিত কি লাগে?

চেতনার ভারে বোঝা হয় মন,
শোধনের মাঝে খুঁজে নাও পণ।
অন্যের পথে ভেসো না আর,
স্বকীয়তায় জাগাও অগ্নি-সঙ্কার!

প্রতিভার শিখা দাও না জ্বালিয়ে,
নিজেকে হারাও ছলনার ফাঁদে?
মোহের মায়ায় ঢেকে না পড়ো,
সত্যের পথে দৃঢ় চিত্তে লড়ো!

সিদ্ধি কি মেলে ছলনার মাঝে?
অভিমানে কি গৌরব সাজে?
মিথ্যে সে পথ ডেকে নেবে ধ্বংস,
পরিণতি হবে বিষাদ-সংশয়।

শুদ্ধতাই হোক বুকে জাগ্রত,
মিথ্যার কাছে নত নয় সত্য!
সবার আমি চিনুক সবাই,
সত্যের আলো ছড়াক সদাই!


২৮-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।