আমি সেই পাখি
- বেঞ্জিন বেঞ্জয়েট

আশ্রয়ের প্রয়োজনে একটু শান্তিনিদ্রার প্রয়োজনে
গড়ে বাসা ওই পাখি কত খড়কুটো টেনে টেনে ।
হাজার শ্রম আর অযুত ফোটা ঘর্ম ঝরার শেষে ,
ওই আশ্রয়খানা যদি মহাশূন্যে যায় গো ভেসে !
কেমন লাগবে তার ... শুনি ............
দেবেন কি বিশ্লেষণ তার রয়েছ যত জ্ঞানী গুণী ?

আমি বলি শোন ... ভেঙে যাবে হৃদয় কাঁচের মতন ,
হৃদয়ের কান্নাটায় সিক্ত হবে যুগল নয়ন ।
দুঃখ তার ঘরভাঙার তরে নয়, নয় এই খাতে ...,
যে শ্রম দিয়েছিল তাতে যে ঘর্ম ঝরেছিল তাতে ;
যে কষ্ট দিয়েছিল তাতে ... দিয়েছিল ত্যাগের মহিম ,
শুধু তাহার ধুলিস্যাতে এতো জল আর আঁখি রক্তিম ।
শুধু তাহাই নয় ... আছে বৈকি আরও কিছু ...,
সামনের দিনে না এগুয়ে দুর্বল হয়ে পড়ে যদি পিছু ।

এতো সব দুরাশায় ... ভেসে যায় শূন্যে নীলাম্বরে ...,
শূন্যেই উড়ে চলে ফের দৃষ্টি তার ভূতলেই পড়ে ।
ফের তার আশা জাগে মনে স্বপ্নে ভাসায় আঁখি ,
ধরে নিন পাঠক বৃন্দ আমি সেই পাখি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026