এই তো দাক্ষিণ্যের হাত
- বেঞ্জিন বেঞ্জয়েট

এই তো দাক্ষিণ্যের হাত ...
শত যুগ আগে দারিদ্র্যের অভিশাপে ,
তোমার কাছে গিয়েছিলুম দ্রুতধাপে ;
দাও নি এক মুঠো ভাত ...
এই তো দাক্ষিণ্যের হাত ।


তোমার আঁখি সম্মুখে হতাদর কাঁদে ,
বিদায় দিয়েছিলে লাথি মেরে কাঁধে ;
হেরিছিলুম তোমার সদম্ভে কৈফিয়াৎ ...
এই তো দাক্ষিণ্যের হাত ।

শত সহস্র ভিখেরি এসেছিল দ্বারে ,
ঝাণ্ডা মেরে বিদায় করেছিলে তারে ;
আঁধারে ভরে দিয়েছিলে জীবন-প্রভাত...
এই তো দাক্ষিণ্যের হাত ।

ভুখা হেরিলে তোমার পরাণ জ্বলে ,
হতাদরের রক্ত খেয়ে জীবন চলে ;
লোভের সনে দেখেছি তোমার আঁতাত ...
এই তো দাক্ষিণ্যের হাত ।

এই তো দাক্ষিণ্যের হাত ...
সুপ্ত প্রাণের সনে দেখেছি সংঘাত ;
এক ফোটা জলের তরে আঁখিপাত
ভরায়েছিল বনলতাকে অশ্রুর সাথ ;
বাড়াওনি তোমার কৃপণ দু'টি হাত ...
এই তো দাক্ষিণ্যের হাত ।

তবু মুখে তোমার শুনি দ্বীনের মাসালা ,
দ্বীনের তরে তোমার পরাণ উতালা ;
মানবতাকে তুমি দিয়েছ চাপা মাটি ,
দানের বাক্যে তোমার হৃদ যায় ফাটি ;
ছাইয়ে ভরায়েছ আমার বাড়াভাত ...
এই তো দাক্ষিণ্যের হাত ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026