বাংলা আমার
- কেয়ন ইমরান

সব ক্লান্তি ঝেড়ে ফেলে আজ
গ্রাম্য জননীর কোলে,
গগন পানে ঈক্ষণ করে- লাজ
দিলাম ছুটির পালে।

উদার হতে ঐ গগনের ন্যায়
বাহু দুখানি মেলে,
বিহঙ্গের ন্যায় উড়ে যেতে চায়
ঐ ঊর্ধ্বের নীলে।

হে আমার পল্লী জননীর কোল!
ছাড়ব কেমনে তব?
তাই তো এসেছি খেতে দোল-
জনমের ঘুম দেব।

তুমি যে মা জন্ম-জন্মান্তরে
নিরাপদ আশ্রম আমার,
যেথা থাকি, থাক এই অন্তরে
তুমি বাংলা আমার।

তব ধূলিতে লুটায়ে পড়ি আমি
তৃপ্ত করি মন,
সকল যাতনা ভুলে যায় আমি
অমৃতে করি অবগাহন।

সবুজ-শ্যামল তোমার বাংলার ভূমি
আমার মন জুড়ায়।
ওগো, সদা তোমায় বরি আমি
ষষ্ঠ রূপের অপরূপায়।

তুমি আমার চির পল্লী মা
সাজিয়েছ বন-বনানীতে,
শত্রুকে যে করিনি মোরা ক্ষমা
একাত্তরের ভয়াবহ দিনগুলিতে।

বিশ্বের কাছে জানায়, আমি বাঙ্গালী!
বাংলা আমার গর্ব!
মায়ের তরে জীবন দেয় বলী
আমি নয় খর্ব।

আমি চির বাঙ্গালী মনে-প্রাণে
এটাই গর্ব আমার!
মন জুড়ায় পল্লী বাতাসের ঘ্রাণে
এ বাংলা আমার।


০২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026