ভালোবাসা যেন আজ স্বার্থের টান
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভাসমান সবাই ধরা যেন নীল সমুদ্র ,
আমি যেখানে এক জলজ প্রাণী ক্ষুদ্র ।
ভাসি থৈথৈ অতল জলে দিশেহারা বড় ,
রুদ্ধ কণ্ঠে আওয়াজ তুলি উদ্ধার করো ।
যে আসে মোর খুব কাছাকাছি ... ,
ভাবি তারে ধরে যেন আজীবন বাঁচি ।
শুরু হয় মনের লেনাদেনা তাহার সনে ,
বেসে ফেলি ভালো বড় আনমনে ।
অবুঝ মন বোঝে না স্বার্থের টানে ...,
যে ভালবাসা সৃজিত সুখ কতটুক আনে ।
ভালোবাসা যেন আজ স্বার্থের টান ...,
এ যে ভালোবাসা নয় শুধুই পরিত্রাণ ।
এমনই চলিছে আজ পুরো ধরা জুড়ে ,
এমন করেই ভালোবাসা যাচ্ছে যে ফুরে ।


কল্প নয় বাস্তবতায় এহেন দেখে দেখে ,
হৃদয় গহীনে ভালোবাসা দিয়েছি রেখে ।
কেহ যেন বোঝে না আজ সুচি ভালোবাসা ,
তাই যে জাগে না মনে ভালোবাসার আশা ।
তবু ভালোবাসার তরে অনিমেষ আশীর্বাদ ,
ভালোবাসা অমর হোক করি ফরিয়াদ ।
প্রার্থনা সবার হৃদে সুচি প্রেম আসুক ,
ধরা'টা সে প্রণয়ে রঙিন হয়ে ভাসুক ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026