আল্লাহ্ নামের আলো
- মোমেন চৌধুরী
আল্লাহ্ নাম মধুর বাণী,
বুকে রাখি দিবা-রাতি।
সারা বিশ্ব খুঁজে দেখিনু,
তাঁর তুল্য না পাই কোথা।
পরম দয়াল, একই রব,
তাঁর দয়ার নহে শেষ।
তাঁরই পথে যদি চলি,
মুছে যাবে দুঃখ ক্লেশ।
আকাশ-জমিন সৃষ্টি যাঁহার,
তিনি মহান, সর্বশক্তি।
নামটি তাঁহার হৃদয় গভীরে,
আনে জীবনে চিরভক্তি।
ব্যথার মাঝে সুখের ছোঁয়া,
আল্লাহ্ নামেই শান্তি মেলে।
বুকের মাঝে রাখি তাঁহারে,
তবেই পাবো জান্নাত দুয়ারে।
দিনের শুরু, রাতের প্রহর,
আল্লাহ্ নামেই শান্তি মেলে।
জীবন যদি তাঁহার পথে,
সুখের বৃষ্টি ঝরবে বক্ষে।
সত্য-ধর্ম যাহার সাথে,
সেই আল্লাহ্ আমার মালিক।
তাঁহার রহম কৃপা পেলে,
জীবন হবে পরিপূর্ণ দালান।
ডাকি তাঁহারে প্রাণের ডাকে,
শত ব্যথা ভুলে যাই।
আল্লাহ্ নাম জপে যদি,
জীবন সোনার আলো পাই।
০৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।