আমি একজন গুহাবাসী
- বেঞ্জিন বেঞ্জয়েট

.................. আমি একজন গুহাবাসী ...
নয়ন থেকে সরে না অমা ,
পথ চলতে হয় শুধু ভ্রমা ;
হেরিতে পাই না কারো মুখ ,
চাপড়ে মরে এই বুক ;
ঘোরেতে ভাসি ...
..................... আমি একজন গুহাবাসী ।


কারো সর্বনাশের ধ্বনি শুনি,
শিহরণে কাঁটা লয়ে ওঠে তূণি ;
আর্তনাদে কারো ফাটে হৃদয় ,
শুনিয়া এ প্রাণ বিদূরিত হয় ;
লগ্ন যেন সর্বনাশী ...
........................ আমি একজন গুহাবাসী ।

রক্ত লেহনের শুনি আওয়াজ,
কারো শুনি লুণ্ঠনের কারুকাজ ;
শুনি কারো অনাহারী চিৎকার,
সহিতে না পেরে সে হাহাকার ;
গলে ঝুলায় ফাঁসী ...
........................ আমি একজন গুহাবাসী ।

মধুরতা হারায়েছে মাতৃভাষা ,
লাগে যেন সবাই ভুঁই চাষা ;
শ্বাপদের যকৃৎ করেছে সংযোগ ,
মানবী আত্মা করেছে বিয়োগ ;
সাজিছে সর্বগ্রাসী ...
........................ আমি একজন গুহাবাসী ।

এখানে সর্বদা ঝিঁঝিঁপোক কাঁদে ,
এখানে দুর্বলেরা পড়ে যমফাঁদে ;
সবলেরা থাকে অসি লয়ে হাতে ,
হরষে টেনেছিঁড়ে খায় বিষদাঁতে ;
সবাই যেন ঈগলদাসী ...
........................... আমি একজন গুহাবাসী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026