আশার কবর
- বেঞ্জিন বেঞ্জয়েট

চৌযুগ ছোঁয় প্রায়, মিটেনি অভিপ্রায়
.............................. রোপণ করেছিলুম চারাগাছ ,
বৃক্ষ ছিল সবুজ, আকার ছিল চতুর্ভুজ
........................... ... এখন সে মৃত্যু-দ্বারের কাছ ।


রক্তের বিনে, বৃক্ষ'টি নিয়েছিলুম কিনে
.............................. ......সাক্ষী সেই সাত সাগর ,
পেরিয়ে ইজ্জতের সীমানা , দিয়েছিল হানা
.................. ... ... ......... বিজাত সে ধবল নাগর ।

শত হানা সয়ে , টিকে রেখেছিলুম জয়ে
.............................. ...... ফুল ফুটিবার দৃঢ় আশে ,
স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, গেছে সব তার খোয়া
....................................আজ তাহা অতলে ভাসে ।

এসেছিল কিছু সেবক , ছিল তারা ধূর্ত বক
.............................. তার পিছে ছিল শিয়াল শকুন ,
ছিল শুধু উদর পূজায় , নাদানে উল্টো বুঝায়
................................. হিসেব চাইলেই করেছে খুন ।

দিনে দিনে সেবাহীনে , দখল করেছে নাগিনে
.................................... কিবা বৃক্ষ দিবে ... কুসুম
সবুজতা হারায়ে বৃক্ষ , আজি সে পুরোই রুক্ষ
................................. জড়তায় ভুগছে চোখে নির্ঘুম ।

আশার তাই হয়েছে কবর, রাখেনি কেউ খবর
.................................... ভোজনলীলায় মত্ত সবে ,
দীর্ঘশ্বাসে নাভিশ্বাসে , মৃত্যুর কাছাকাছি ভাসে
.............................. ভাসবেও যে'কটা দিন সে রবে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026