প্রিয় হুজুর এবং আমি -২৫তম অংশ
- মোমেন চৌধুরী
প্রিয় হুজুর আজ শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছেন।
আমার বুকের মধ্যে যেন ঢেউ খেলে যায়, এক অদ্ভুত প্রশান্তি ছুঁয়ে যায় আমার মনকে।
হুজুরের কণ্ঠে সুরেলা মাধুর্য, যেন বেহেশতের বাতাস বয়ে যায় তার কথার স্রোতে।
তিনি বললেন, "বলো তো, মোমেন, কার নাম স্মরণে মন শান্ত হয়?"
আমি হাসলাম। আমার কণ্ঠ আপনাআপনি আবৃত্তি করল—
"মুহাম্মদ নাম হৃদয় মাঝে,
সুখে দুঃখে জাগে যে সাজে।
সেই নামেরই নূরের আলো,
মিটায় প্রাণের আঁধার কালো।"
হুজুর মৃদু হাসলেন। বললেন, "এই যে দেখলে? নবিজির নামেই শান্তি, নবিজির নামেই মুক্তি!"
আমি মাথা ঝুঁকিয়ে বললাম, "হুজুর, সত্যিই, এই নাম ছাড়া জীবনে আর কিছু চাই না!"
হুজুর হাত তোলেন দোয়ার জন্য। আমি চোখ বন্ধ করে বসে থাকি।
মনে হয়, আমার হৃদয় মদিনার পথে উড়ে যাচ্ছে, যেন সেই শহরের বাতাস আমার গায়ে লেগে আছে।
আমি ধীর কণ্ঠে আবার বলি—
"সকাল সন্ধ্যা, দিন-দুপরে,
ঐ নাম আমার প্রাণে ঘরে।
কোনো বিপদ কাছে এলে,
সেই নামেতে ভরসা মেলে।"
হুজুর বললেন, "জীবন মানেই পরীক্ষা, কিন্তু মুহাম্মদ (সা.)-এর নাম হৃদয়ে থাকলে পথ হারাবে না কখনো।"
আমি হুজুরের দিকে তাকিয়ে থাকলাম, আমার চোখে ভাসতে লাগল এক নূরানী পথের দিগন্ত।
হুজুরের কথাগুলো আমার হৃদয়ের গভীরে বসে গেল।
আমি জানতাম, এই নামই আমার জীবন, এই নামই আমার শক্তি।
আমি ধীর কণ্ঠে বললাম,
"সেই নামেতে জুড়ায় মন,
সেই নামেতে চায় যে ধন।
মুহাম্মদ নাম চির নূরানি,
আঁধার রাতের জোছনা-পানি।"
হুজুর আমার মাথায় হাত রাখলেন।
সে ছোঁয়া যেন আমার সমস্ত ক্লান্তি মুছে দিল।
আমার বুকের ভেতর মুহাম্মদ (সা.)-এর প্রেম আরও গভীর হয়ে উঠল।
০৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।