বসন্তবালার স্বপ্ন
- মোমেন চৌধুরী

বসন্তবালা এলো হেসে, ফুলের সাজে স্নিগ্ধ বেশে,
মাধবীলতা দোলে বুকে, সুধাবীণা বাজে সুখে।

চাঁদনীবিলাসিনী সে, জোছনা তার পথের পাশে,
পুষ্পরানির কেশের গন্ধ, মিশে থাকে বাতাস শেষে।

গ্রীষ্মকুমারী রোদের মতো, দীপ্তিময় তার রঙিন হাত,
শরৎলতা দোলে যেথায়, মেঘের ছোঁয়া চাঁদের সাথ।

হিমযৌবনা রাতের কণা, ঠান্ডা হাওয়া তারি সুর,
তনিমা তার দেহ জুড়ে, কাঁপে যেন পরশ পুর।

স্নিগ্ধকান্তি মায়াবী রূপে, স্বপ্ন আঁকে নীল গগনে,
পঙ্খিরাজিনী ডানা মেলে, ভালোবাসার এক আগুনে।

এমন রূপের রাজকন্যা, স্বপ্ন জাগায় মনের কোণে,
সেই সৌন্দর্যে হারিয়ে যাই, চির বসন্ত মনে মনে!


০৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।