মানব চিত্ত
- কেয়ন ইমরান

মানব চিত্ত সংবিধানের জালে বন্দী
হয় না; সে মুক্ত, নয় শৃঙ্খল বদ্ধ।
বিধি-বদ্ধতার সাথে তার সন্ধি
হয় না; তার গতি সর্বময় অবরুদ্ধ।

মানব চিত্ত চিন্ত্যনশীল এক জগৎ
সৃষ্টি করে; সেথায় ইচ্ছে মত চলে।
সবুজ ঘেরা স্বপ্নারন্যের চির হরিৎ
সৃষ্টি করে; এটা তারই কর-বলে।

মানব আবেগের বসে পারে অসাধ্য
করতে সাধন; ভাবে সে উদার চিত্তে।
প্রশংসায় পঞ্চমুখ হলে অতিব হতে বাধ্য
করতে সাধন; এসব হয় না বিত্তে।

মানব চিত্ত কোন পাঠ্যবইয়ের সিলেবাসভূক্ত
বিষয় নয়; ইহা সর্বদায় পূর্ণ স্বাধীন।
পরাধীনতার বেড়ি-বাঁধে আটকানো বন্দীযুক্ত
বিষয় নয়; এটা তার নিজের অধীন।


১১-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026