নারায়ণগঞ্জ-
- মোমেন চৌধুরী

আদমজী ছিল গৌরব ধন,
শ্রমিক গাঁথে শ্রমের মন।
বস্ত্র আর নৌ-বন্দরে,
গর্বে শহর আলো ঝরে।

সোনারগাঁয়ের ঐতিহ্য কথা,
পানাম নগর ভাঙা পথা।
রাজধানীর স্বপ্ন ছিল,
কালের ধুলোয় মুছে গেল।

রসমালাইয়ের স্বাদ যে মিষ্টি,
ইফতারে দেয় সুখের দৃষ্টি।
ফতুল্লার মাঠে গর্জন বাজে,
ক্রিকেট প্রেমে স্বপ্ন সাজে।

বন্দর শাহী মসজিদ চির,
ইতিহাস তার গাথা অমর।
কর্মচঞ্চল ব্যস্ত শহর,
গর্বে গাঁথা চিরস্থায়ী দর।

নারায়ণগঞ্জ, থাকবে চির,
বাংলার বুকে জ্বলবে নীর!


১১-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।