মায়ার ফানুস
- মোমেন চৌধুরী
দুপুর এলো রঙিন ডানা,
আলো ছড়ায় সোনার খানা।
নরম বাতাস ছুঁয়ে গেলে,
মনটা ভাসে মেঘের তলে।
তুমি যেন গল্প লেখা,
নীল ফানুসের রঙ মাখা।
চোখে তোমার স্বপ্ন জাগে,
তারার দেশে পথকে লাগে।
তবু কেন হারাও শেষে,
কেন রেখে যাও না বেশে?
শুধুই কি মায়ার খেলা,
নাকি কষ্ট অশ্রু বেলা?
ফিরে এসো সন্ধ্যা বেলায়,
চাঁদের সাথে থাকো মেলায়।
স্মৃতির সুর বাজবে প্রানে,
ভালোবাসার শিউলি গানে।
১১-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।