শূন্য স্মৃতি
- মোমেন চৌধুরী
মস্তিষ্কে ঝরে রক্তধারা,
স্মৃতির পাতায় আঁধার সারা।
মুছে যাক সব ব্যথার রেখা,
বিস্মৃতির ঢেউয়ে ভাসুক একা।
তোমার ছোঁয়া, তবুও রবে,
নিভৃতে হৃদয় কাঁদবে ভবে।
তবু চাইনা ফিরতে পিছু,
স্মৃতি থাক না, দূরের কিছু।
রঙিন দিন হোক একান্ত,
অতীত পড়ুক ধুলোয় ধান্ত।
১২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।