রক্তের ডাক
- মোমেন চৌধুরী
চব্বিশে আবার রক্ত ঝরে,
স্বৈরাচারের নিশান ধরে।
তেরোর মতো ফের যে জাগে,
অসত্য আবার ভাষণ লাগে।
জেগে ওঠো, হে জনতা,
অন্যায়ে দাও বিদ্বেষতা।
সত্য জাগে, মিথ্যা টুটে,
অধর্ম যত পিছু হটে।
দেশের মাটি রক্ত নিলে,
ন্যায়ের বীজই রোপন দিলে।
হুঙ্কার দিক নির্ভীক প্রাণ,
মুক্তির গান, সংগ্রাম গান!
১২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।