তর্ক
- মোমেন চৌধুরী

(প্রথম জন)
কেন এত গাত্রদাহ হয়?
নিজের কাজেই থাকেন ব্যস্ত নয়?
আমি বলেছি, বলবো না কথা,
তবু তর্ক কেন এই অযথা?

(দ্বিতীয় জন)
তুমি কি তবে মহাকবি?
সবাইকে দেবে বিচার ছবি?
যা তুমি করো, আমিও করি,
বক্তব্য দিই, দিই না গড়ি!

(প্রথম জন)
কথার যুদ্ধে নামলে তবে,
তর্কের ঢেউয়ে ভাসবে কবে?
সত্য-মিথ্যার ছবি আঁকি,
অকারণে করবো না ঝাঁকি!

(দ্বিতীয় জন)
আমি কি তবে মিথ্যা বলি?
যথার্থ বিচার করি চলি!
তুমি যদি নাও সহ্য,
তবে দূরে থাকাই যথাযথ!

(প্রথম জন)
থাকো দূরে, দাও না ধরা,
যথেষ্ট হয়েছে এই জেরা!
শান্তি চাই, কোলাহল নয়,
শুভকামনা রইলো তায়!


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।