ফিরে আসার গান-
- মোমেন চৌধুরী

হারিয়ে গেলে দূর বহুদূর,
স্বপ্নগুলো হয় যে বিধুর।

পাখির ডাকে ভাঙে বিষাদ,
সাগর ঢেউ দেয় যে স্নিগ্ধ সাধ।

সময় যতই যাক না কেটে,
শূন্যতা রয় তবু বেঁটে।

দিগন্ত ডাকে আপন ডোরে,
আলোর রঙে ফিরে যে চোরে।

হাসির ছোঁয়ায় ব্যথা ঢাকে,
জীবন গানে রঙ যে মাখে!


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৩-০৩-২০২৫ ২৩:৫৭ মিঃ

দারুণ অনুভূতির প্রকাশ কবি