জীবন-মৃত্যুর খেলা-০১
- মোমেন চৌধুরী

"মোমেন! দেখো, আমি মরি!"—
বু'জান হাসে মিছেমিছি করি।

শুয়ে থাকে, চোখ যে বন্ধ,
খোকা কাঁদে বড় অসহায় ক্রন্দ।

"বু'জান, শুনছো? ওঠো তো মা!"
জোরে সে ডাকে, দেয় না সাড়া!

দুটি হাতে মুখটা ধরে,
কাঁপে খোকা বুকের তলে।

বাবার দিকে চেয়ে রয়,
চোখের জলে আকুল হয়।

আকুল বুকে পড়ে ঝাঁপিয়ে,
মা যে তখন হাসে না ধুঁকে!

খোকা ভাবে, কী এ খেলা?
মরণের মানে বোঝে না মেলা!


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।