জীবন-মৃত্যুর খেলা-০২
- মোমেন চৌধুরী
**????জীবন-মৃত্যুর খেলা (পরবর্তী অংশ)????**
বু'জান হেসে খুলে চোখ,
খোকা জড়িয়ে কাঁদে শোক।
বলে—"মা গো, তুমি না মরো,
আমি একা থাকব কেমনে গো?"
বু'জান হাসে চোখের কোণে,
আদর মাখা কণ্ঠে বলে—
"খোকা রে তুই কাঁদিস কেন?
মৃত্যু কি তোর বোঝার মতন?"
খোকা বলে, "মরণ কেমন?
চোখ বন্ধ, মুখে নেই রং!"
বু'জান বলে, "সেই তো রে,
মরণে সুখ, জীবনে টানে!"
খোকা বোঝে না, বোঝার ছলে,
বুকে মাথা রাখে নীরব কোলে।
বু'জান হাসে, খোকা ডোবে,
জীবন-মরণের খেলায় রবে।
১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।