জীবন-মৃত্যুর খেলা-০৩
- মোমেন চৌধুরী

খোকা তখন কেঁদেই চলে,
বুঝতে পারে না কিছু বলে।

বু'জান হাসে, চোখে জল,
বুকে টেনে নেয় অবাক বল।

খোকা কাঁদে, বুকে মাথা গোঁজে,
মা কি তবে সত্যি যে মরে রইল পরে?

বু'জান তখন কাঁদে হেসে,
বলছে খোকা, "ভয় পাস কিসে?"

"মা, তুই যদি যাস চলে,
আমি থাকব কেমন করে?"

বু'জান কেবল বুকে নেয়,
বলে, "মরণ জীবন সাথেই রয়!"

খোকা শিখে নিল আস্তে আস্তে,
জীবন ফুরালে, মরণ আসে!


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।