জীবন-মৃত্যুর খেলা-০৪
- মোমেন চৌধুরী
খোকা তখন থেমে গেছে,
চোখের জলে ভেসে গেছে।
বু’জানের বুকে মুখ রেখে,
কেঁদেই বলে, "যেও না মা রেখে!"
বু’জান আদর দিয়ে হাসে,
কোলে তুলে বুকে রাখে।
বলে, "শোন রে খোকা আমার,
মরণ মানে নয় তো হার!
জীবন-মরণ একই সুর,
একটি গেলে আরেক দূর।
আজ যে আমি, কালও আছি,
তুই যে আমায় কাছে রাখিস।"
খোকা তখন বোঝে যেন,
জীবন নদী, মরণের স্রোত,
মা যে থাকে বুকের মাঝে,
বুকে কান পাতলেই বোঝা যায়।
১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।