প্রশ্নের দেশে-
- মোমেন চৌধুরী

আকাশ কেন নীল রঙ ধরে,
বাতাস কেন গুনগুন করে রবে?

গাছের পাতা সবুজ কেন,
শুকিয়ে গেলে মরে সে কেন?

সূর্য কেন ওঠে পুবে,
পাখিরা কেন ডাকে ভোরে?

নদীর জলটা দোলা দেয়,
পাহাড় কেন ছুঁতে চায়?

তারারা কেন জ্বলে রাতে,
আলোর আঁচড় টানে হাতে?

ফুলের গন্ধ ছড়ায় কোথা,
ঝরার পরে কাঁদে কেন তা?

এসো খোকা, আমার গাঁয়ে,
সব প্রশ্নের খুঁজবে জবাব পায়ে।

বাতাস কেন গায় যে গান,
নদীর বাঁকে বসে শোন।

এই মাটিতেই লুকিয়ে আছে,
সব উত্তর, সব সন্ধানে!


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।