প্রশ্নের দেশে-০২
- মোমেন চৌধুরী
সাগর কেন গর্জন তোলে,
ঢেউগুলো কী বলে চলে?
বৃষ্টি কেন নামে ঝরে,
রংধনু কে আকে ঘরে?
পাখির ডানা লম্বা কেন,
আকাশ ছোঁয়া স্বপ্নে ভেনা?
পাহাড় কেন মাথা তোলে,
বজ্র কেন গর্জে চলে?
চাঁদ কেন হাসে আকাশ জুড়ে,
পোড়া মেঘে ঢেকে যায় কেন পুরে?
দিগন্ত কেন এত দূরে,
তাকিয়ে থাকলে কাছে কি টানে?
এসো খোকা, হাতটা ধরি,
তোমায় আমি শিখাবো মরি!
প্রশ্নের দেশে ঘুরবো জোরে,
উত্তর পাবে হৃদয় ভরে।
প্রকৃতি যে বইয়ের পাতা,
পড়তে জানলে সবই জানা!
১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।