প্রশ্নের দেশে-০৩
- মোমেন চৌধুরী

নদী কেন পথ হারায়,
বাঁকের শেষে কোথায় যায়?

তুষার কেন পড়ে শীতে,
পাখি কেন ফিরে নীড়ে?

ঝরাপাতা কেন উড়ে যায়,
বসন্ত এলেই ফেরে কায়?

সাগর কেন টানে জোয়ার,
ফিরিয়ে দেয় ভাটার ধ্বার?

গোধূলিতে রঙ লাল কেন,
তারা কেন জ্বলে হেন?

তোমার চোখে প্রশ্ন যত,
উত্তর সব প্রকৃতির মত।

এসো খোকা, বনে চলো,
হাওয়া, নদী, মাটি ছুঁলো।

প্রশ্ন যতই মনে আসে,
উত্তর সব রয়েছে পাশে।


১৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।