জীবনের গান-
- মোমেন চৌধুরী

দিন যায় বয়ে, সুর বয়ে চলে,
স্বপ্নের পাখি ডেকে যায় গলে।

আকাশের তারা হাসে যে রাতে,
স্বপ্নগুলো ভাসে হৃদয়ের সাথে।

নদীরও স্রোতে ছুটে যায় বেলা,
আলোর সে পথে জ্বলিছে মেলা।

বেঁচে থাকাটা আশার ইশারা,
তবুও দুঃখে কাটে যে ধারা।

সুখের রোদন ভাঙে যে ব্যথা,
মরণের পথ থামায়নি কথা।

চলো না গাই সঙ্গীত নূতন,
আঁধার মুছে জ্বালাই জীবন!


১৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।