চন্দ্ররশ্মি-
- মোমেন চৌধুরী

চোখ তোমার চন্দ্ররশ্মি, গভীর তার ছায়া,
তাকালে যে হৃদয় ভাসে, ভুলে যায় মায়া।

কপালে সেই চাঁদের কণা, কেশে তারার দোল,
তোমার সাথে রাতের আকাশ, বাঁধলো সুরের দল।

গোলাপ দিলাম চুলের পরে, জ্যোৎস্না দিলো গান,
হৃদয় বলে থাকো পাশে, থাকুক ভালো প্রাণ।

যদি আলো নিভেও যায়, রবে ভালোবাসা,
আগুন জ্বেলে জ্বলবে আবার, কাটবে না নিরাশা!


২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।