সাম্যের প্রত্যাশা-
- মোমেন চৌধুরী
যখন তোমায় ছুঁতে চাই,
দূরত্ব এসে বাঁধা দেয় ভাই।
সাম্যের ছবি মলিন চোখে,
শূন্যতা যেন হাসে ঠাই।
বৃষ্টি নামে, মনটা ভিজে,
অজানা ভয় চেপে বসে।
তোমায় পেতে পথটা দেখি,
কিন্তু কষ্ট থামেনি যে!
চারপাশ জুড়ে অন্ধকার,
কে বন্ধু আর কে যে ভার!
শক্তির দম্ভ নাচে তবু,
ভুলে গেছে মানবতার দ্বার।
তবু আশায় বুকটা বাঁধি,
সত্যের পথে রাখি কাঠি।
সাম্যের সুর বাজবে আবার,
ভালোবাসার দিন যে আসি!
২২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।