চিরকিশোরের গান-
- মোমেন চৌধুরী
কোথা থেকে বাজে সে সুর,
কখনো কোমল, কখনো গুরু।
হিন্দি-বাংলা সবই তাতে,
বাঁধনহারা গানের নূর।
সুরের টানে হৃদয় নাচে,
প্রেম-বিরহে চোখ জল ভাসে।
রবির গানে জাগে আলো,
তুমি এখনো উজ্জ্বল আছো পাশে।
যতই যাও দূর আকাশে,
তবু থাকো গানের পাশে।
পূর্ণিমা চাঁদ উঠলে রাতে,
তোমার সুরেই মন হারায়ে।
চিরকিশোরের গানে মোরা,
খুঁজে নেবো স্নেহের ঘোরা।
বেদনার বালুচরে তবু,
তোমার সুরেই বাঁচার ডোরা।
২২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।