আমি - আমি
- মোমেন চৌধুরী

তারা বলেছে— চুপটি থাক,
নীরব হলে ভালোই ডাক।
তারা বলেছে— মাথা নোও,
ভীরু হলে জীবন ফাঁক।

তারা বলেছে— কাঁদতে শেখো,
আঁধার হলে মুখটি ঢেকো।
তারা বলেছে— স্বপ্ন ছেড়ো,
হাঁটতে গেলে পথটি একো।

আমি বলেছি— না, না, না!
এমন করে বাঁচবো না।
আমি হবো দাবানলের শিখা,
পোড়াবে সব বাধা যত যা!

আমি হবো বজ্রের ধ্বনি,
আমার গানে জাগবে বাণী।
আমি হাসবো, গাইবো সুরে,
আমার কথায় কাঁপবে ধরণী!

তারা বলবে— চরিত্র খারাপ!
আমি হাসবো দমকে, প্রবল চাপ।
তারা বলবে— এ কী নিদান!
আমি বলবো— দেখো, এই তো প্রাণ!

আমি চলবো, আমি হাঁটবো,
আমি গাইবো, আমি ডাকবো।
আমার মতো কেউ হবে,
দেখবে তারা স্বপ্ন আঁকবো!


২৩-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।