অপরূপা
- মোমেন চৌধুরী

— **মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম**

এত মায়া কেন, ঐ অক্ষির দৃষ্টিতে?
প্রত্যক্ষ দর্শনে যে রূপ দেখি;
তার চেয়েও বেশি রূপবতি কল্পনাতে!

মনের স্বাদে হেরি সবে একদৃষ্টে।
আকাশের নীল বলেছে এ কানে,
তোমার লাবণ্যের মানে— সে জানে;
সাগরের জলরাশি বলেছে— তার চলার পথে
হেঁচেছিল ঐ রূপ, যা আমাকে টানে!

কালো মেঘেরাও দিয়েছে বর্ণনা;
তোমার রূপ তাদের চির চেনা।
কত নীলিমা, চন্দ্রিমা ও মালিকা—
তোমার কাছে নত! নিজেদের সাজাতে—
গিয়ে করেছে তার রূপের বর্ণনা;
সবকেই তুচ্ছ কেবল তোমার রূপের তুলনায়।

বাস্তবে তুমি যতটাই হও—
কল্পনায় তুমি আরও সুন্দর।
কবির কবিতাতে কেবলই নয় এ বাহার,
কবির চোখে তুমি সৌন্দর্যের পাহাড়!

রচনা কাল: ০৯.০৭.২০২৩


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০৩-২০২৫ ২৩:০০ মিঃ

খুব সুন্দর লিখেছেন