সুখী হও
- কেয়ন ইমরান
কখনও হইলে তব প্রয়োজন,
করিও তুমি আমায় স্মরণ।
দেখিবে আমি পিছু হটিব না,
তোমায় একা ফেলিয়া যাইব না।
দীর্ঘ সূচিতার মাঝে পরিচয়,
সপ্ত রঙে সাজানো নিলয়।
কেন ভাঙ্গিয়া গেল এমন?
আমি তো চাইনি যেমন।
স্বপ্নারণ্যে আজি তব বসবাস,
কণ্টকময় এখন মম আবাস।
তবুও চাই হও সুখী,
তকদির এমন আমিই দুখী।
শান্তির কপোত তব দিগন্তে,
আমার কাটে দিন কষ্টে-পরিশ্রান্তে।
আনন্দিত হইব তখন আমি,
শ্রবণ করিব সুখী তুমি।
নাহি মাড়ায় অশুভ ছায়া,
সুস্থ্য থাক তব কায়া।
নাহি জ্বলুক মম বাতি,
তবুও চাইব না তব ক্ষতি।
মম জীবনে এসেছিলে একদিন,
এখন তুমি মুক্ত, স্বাধীন।
হয় তো মম কারণে যদি
পাও আধি, আমি অপরাধী।
সময়ান্তে জীবনের কোন প্রান্তে
যদি দেখা হয় অজান্তে,
থাকে কোন ক্ষোভ জমা,
তবে করিও মম ক্ষমা।
তব তরে থাকিবে নিবেদিত
মম প্রাণ, করিব প্রণোদিত।
আসুক যত বাঁধা জীবনে
তব সুখে যাইব রণে।
বিনিদ্র কাটায় আজ রজনী,
তুমি নেই পাশে সজনী।
মম প্রার্থনা তব তরে
হও সুখী, তুমি সুখী হও।
০৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।