বর্ণচোরা
- কেয়ন ইমরান
মানুষের মিষ্টি কথার আড়ালে
লুকিয়ে আছে কত শয়তানী,
কত কলুষিত মন বাকলে
ঢাকিছে দিয়ে চাদরে ছাউনি।
মানুষ চেনা বড় দায়!
বাবা বলত, বলেছে মা-
"পার করলাম মানুষ খেয়ায়
কিন্তু মানুষ পেলাম না।"
আজ উপলব্ধি করতে পারছি
জীবন এক দুঃসহ যন্ত্রণা,
পাজরের কপাট খুলে রাখছি
যতনে, দিয়েছি কষ্টে শান্তনা।
মায়ে বলত, "ওরে মানুষ!
নারে মানহুঁশ নেই ধরায়।"
কিভাবে ফিরবে বলো হুঁশ?
বিশ্বাস যে গেল হারায়।
গিরগিটি বর্ণচোরা প্রাণীর নাম।
ছোট শিশু জানে তার
নাকি রক্ত চোষায় কাম।
হায়! মানুষ আজব চেতনার।
মানুষ জগতের শ্রেষ্ঠ অভিনেতা।
বদলায় রুপ গিরগিটি হার,
ভয়হীন আজ পুরানো প্রেতাত্মা
নিয়েছে তারা দীর্ঘ অবসর।
ইবলিস নেই যে এখন
প্রকাশ্য দিবালোকে আসে না,
ইবলিস যত মানুষের মন
ছিটিয়ে দানা দিবে হানা।
বর্ণচোরা মানুষ রুপী হায়েনা
কয়লার উপর সোনার প্রলেপ,
কঠিন খুব কঠিন জামানা
পৃথিবী আজ পূর্ণ পাপ।
হিংস্র বর্বর প্রাণী শান্ত
জ্বীন-পরী, প্রেতাত্মা নেই,
মানুষ বর্ণচোরা বড়ই অশান্ত
জাহেলিয়া নিয়েছে হার মেনেই।
০৬-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।