পরগাছা
- কেয়ন ইমরান

স্থবির এই পৃথিবীর বুকে
বজ্রাঘাত করল কোন না-লায়েক?
অদেখা শক্তি করছে নিঃশেষ,
তবুও জ্ঞানহীন কোন বিবেক?

ভূমি দস্যু, ইসলামের শত্রু,
রক্ত খেকো, নিষ্ঠুর হায়েনা।
বাজপাখি, মাংস লোভী পিশাচ-
দৃষ্টিতে ধ্বংসযজ্ঞের তিক্ত কল্পনা।

সদ্য ফোটা পুষ্প দলে,
ও মায়াহীন, বর্বর জানোয়ার।
অগ্নিদন্ত বের করে হাসে-
ইসরাইল! সহসা আযরাইলের আচার।

উৎসব করে ভুণ্ডুল ওরা-
নিমেষেই হয় শোক দিবস।
করতে চাই রাজ্য কায়েম-
মুসলিম জাতিকে করে বিনাশ।

পরগাছা! অন্যের খাদ্যের ভাগিদার।
শরীর গঠনে সচেতন- বিবেকহীন!
ভোগের তরে রস মিষ্টি-
গ্রহণের পর বৃক্ষ মূল্যহীন।

মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক, দালাল, বেঈমান-
ইসরাইল মানে ধ্বংস পাহাড়।
সাশ্রয় পেলে আশ্রয় চাই,
সময়ান্তে ধরে জীবনের দাঁড়।

আমরা মুসলিম, মানুষ না!
ওদের সকাশে নিকৃষ্ট গন্ধমূষিক।
পরগাছা মোদের ভাবছে আগাছা,
ভয়ানকরুপে হয়ে উঠছে দানবিক।

যদি এক আদম(আঃ) হতে
জন্ম তব হে মুসলমান!
তবে জাগো ভাই সত্বর।
ইসরাইলকে করে দাও অবসান।


০৭-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026