পুরুষ
- কেয়ন ইমরান

পুরুষ মানে পৌরুষ,
পুরুষ মানে জৌলুশ।
পুরুষ মৃত্যুতে হাসতে পারে,
সবার সুখে দুর্গম পথে চলতে পারে।
পুরুষ মানে দায়িত্বের পরিবহন,
যেতে পারে গীরি-মরু-বন।
পুরুষ মানে মাকাল ফল,
মনে কষ্ট থাকলেও যোগায় বল।
পুরুষ মানে দিনে দিনে শক্ত হওয়া,
অন্যের তরে নিজে বাঁচতে চাওয়া।
পুরুষ মানে দেহ ক্ষত-বিক্ষত,
তবুও মিষ্টি মুখ খুশিতে মত্ত।
পুরুষ মানে সর্বদা বিশ্রামহীন,
কাঁধে চাপা কর্তব্যের ঋণ।
পুরুষ মানে অশ্রু বিহীন চোখ,
নিষ্ঠুর-পাষাণ নেই বেদনার ভোখ।
পুরুষ মানে নেই কান্নার গান,
শুধু নিশিতে স্ন্যান করে উপাধান।
পুরুষ মানে নলখাগড়ার বনে একা,
রক্তাক্ত হয়ে ঘুরায় সকলের ভাগ্যের চাকা।
পুরুষ মানে স্বার্থপর, রুক্ষ আচার।
অপরাধ- বিপদে করে সংহার।
পুরুষ মানে মস্ত দেয়াল দীর্ঘ হিমালয়,
ঝঞ্ঝার তরে গর্ব সবার অগোচরে আপনি অসহায়।
পুরুষ মানে হতাশার আশা,
আপনার না থাক দিশা।
পুরুষ মানে অপরের মৃত্যুতে নিজে বলিদান,
আপনার বক্ষে পরের হিতে গড়ে উদ্যান।
পুরুষ মানে বৃষ্টিতে চোখের জলের বিসর্জন,
বুকে আদর জমা , চোখে অসুরের গর্জন।
পুরুষ মানে ছাই চাপা দেয়া মনের বাসনা,
ত্বকের নিচে জমে থাকা নিরব যন্ত্রণা।
পুরুষ মানে আঁধার পথে দর্শন জ্যোতি,
সহায় দূত মূলমন্ত্রে বাড়ায় গতি।
পুরুষের কান্না দেখে না দেখে না ,
বোঝে না কেউ তার নিরব দহন যন্ত্রণা।


০৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026