বৈশাখী শাড়ির গন্ধ-
- মোমেন চৌধুরী

বৈশাখী শাড়ির গন্ধে আজও
প্রেম জাগে বুকের মাজে,
তুমি ছিলে লাল-পাড় শাড়িতে,
আমি ছিলাম শব্দহীন স্বপ্ন সাজে।

তালের পাখা ঘুরছিল পাশে,
তুমি উড়ালে চুলের ঝাঁপটা,
গোলাপি-সাদা রঙের আলোয়
আমার বুকেই নামলে সপটা।

গন্ধটা ছিল অদ্ভুত রকম,
ফুল না, আতর না, কাঁঠালের কচি,
তা ছিল তোমার ছোঁয়া,
প্রথম প্রেমে ভেজা দুচোখের পচি।

শাড়ির ভাঁজে সূর্য হাসে,
হাওয়ায় বাজে বাঁশির সুর,
তুমি হেঁটে গেলে যেদিন,
পথটা আজও করে উন্মাদ দূর।

তোমার ওই শাড়ির ঘ্রাণে—
কত বৈশাখ গেলো উড়ে,
তবু মনে হয়, আজই দেখা,
আজই আমি প্রেমে ডুবে মরে।


১৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।