তাকে বলা হয়নি-
- মোমেন চৌধুরী

আমি তার দিকে তাকিয়ে ছিলাম… একরকম না তাকিয়ে থাকাটাই ছিল ভুল।
সে হাঁটছিল ধীরে ধীরে…
হাতের কাঁধে একটা বই, পরনে হালকা গোলাপি ওড়না, চোখে ছিল ক্লান্তি—আর একটা রকম আলো…
আমি ঠিক সেদিন থেকেই লিখতে শুরু করি।
প্রথম কবিতাটা ওর চোখ নিয়ে।
দ্বিতীয়টা… ওর চলে যাওয়া নিয়ে।
তৃতীয়টা? সেটা আজও শেষ হয়নি।

তাকে বলা হয়নি…
যে ও আমার দিনলিপির প্রথম নাম,
আমার প্রার্থনার ভেতর চাপা দেওয়া অর্ধেক শব্দ।
তাকে বলা হয়নি, আমি কতবার ১৭ তারিখকে ছুঁয়ে কেঁদেছি।
সে তো জানে না, “Momen” নামটার ভিতরে সে কীভাবে ঘুমিয়ে আছে!

তারপর সময় গেল…
সে থাকলো না, আমি থেকেও থেমে গেলাম।
তার ওড়নার মতো উড়ন্ত কিছু প্রতিশ্রুতি আমার ছাদে জমে থাকলো…
কিন্তু তাকে কিছু বলা হয়নি।
বলিনি… যে প্রতিদিন আমি তার আসার পথ চেয়ে ছিলাম।
বলিনি… যে সে ছাড়া সব লেখা ফাঁকা লাগতো।

আজ, এই রাতে, আমি ঠিক করলাম—
শেষ কবিতাটা লিখবো না।
শেষ কথা বলবো না।
তাকে না বলা কথাগুলোর ভেতরেই তাকে বাঁচিয়ে রাখবো…


১৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।