অকথিত কথা
- মোমেন চৌধুরী
বলিনি কিছু, তবুও কত কিছু বলা বাকি,
চোখে চোখে লেখা ছিলো, শব্দ ছিলো নাকি?
তুমি বুঝনি, বা বুঝেও নাওনি মন,
তবুও প্রতীক্ষায় ছিল আমার প্রতিদিনের পণ।
তোমার ছায়ায় ছিলো এক পৃথিবীর স্বপ্ন,
তবুও ঠোঁটে জমেনি ভালোবাসার কপট-উত্তরণ।
আমি বলিনি "ভালোবাসি",
কারণ ভয় পেতাম— হারিয়ে ফেলবো যদি সেই হাসি।
তুমি বুঝেছিলে?
না-কি আমিই বেশি ভেবেছিলাম?
একটু ঠাণ্ডা হাওয়া, একটু নরম চোখ—
এই দিয়েই তো প্রেমে পড়া যায় অকারণে বহু বার।
একদিন হয়তো বলবো সব—
কবিতার পাতায় নয়,
তোমার হাতের ওপর হাত রেখে—
আমার সমস্ত "অকথিত কথা"
২৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।