পরকীয়া মায়াজাল – দ্বিতীয় অংশ
- মোমেন চৌধুরী

যে নারী ফিরে পায় না হারানো স্নেহ,
তার চোখে শুধু অনুতাপের নীরব প্রলেপ।
চাইলে আর ফিরে যায় না ভাঙা আকাশ,
ভুলের ছায়া ঘিরে ধরে প্রতিটি নিঃশ্বাস।

যে পুরুষ একদিন খুঁজেছিল ক্ষণিক সুখ,
তার হৃদয় পোড়ে আজ নিঃসঙ্গতার দাহে অবিরত।
আদরে ভেজা শিশুর মুখ আর ডাকে না তাকে,
ভুলে গিয়েছে সে – ভালোবাসা মানে দায়িত্বের রেখা।

অভিশপ্ত এ মোহ শুধু ক্ষয় নিয়ে আসে,
যেখানে ছিল পূর্ণতা, সেখানে পড়ে ছাইয়ের বাসে।
পরকীয়া শেষত প্রেমের ছদ্মবেশী ঘাতক,
যা গিলে ফেলে সম্পর্ক, আস্থা, সমাজের স্তম্ভ অকাতর।

তবু এখনো সময় আছে, হে মমতা-বঞ্চিত হৃদয়,
ফিরে চলো ঘরে, যেখানে অপেক্ষা করে শান্তির পরশ।
ক্ষমার দৃষ্টি নিয়ে যারা বসে প্রহর গোনে,
তাদের ভালোবাসাই পারে মোচন করতে পাপের দুঃখভারে।

সংসার মানে সাথী হয়ে পথচলা যুগল হৃদয়ের,
সেখানে বিশ্বাস আর ত্যাগেই গড়ে ওঠে প্রেম অমর।
পরকীয়ার বিষ থেকে মুক্ত করো আত্মা,
আর জাগাও ভেতরে—একটি সত্যিকারের ভালোবাসা।


৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।