পরকীয়া মায়াজাল – পঞ্চম অংশ
- মোমেন চৌধুরী
সে ফিরে এসেছে—
নতমস্তকে, চোখে অনুতাপের জল।
স্বীকার করেছে—
মোহে বিভ্রান্ত ছিল হৃদয়,
ভুলে গিয়েছিল সংসারের মর্ম,
ভালোবাসার আসল রূপ।
সে বলেছে—
"আমি আর চাই না ছলনার জালে,
আমি খুঁজছি ক্ষমা,
যেখানে ফিরতে পারি
ভালোবাসার প্রকৃত ঠাঁইতে।"
আর সেই নারী—
যার চোখে ছিল শুধু ছিন্নভিন্ন আস্থা,
তিনি তাকিয়েছেন দীর্ঘশ্বাস ফেলে,
হয়তো আজও ব্যথা আছে,
তবু ভালোবাসার বিশুদ্ধতা তাকে বলে—
"যদি সত্যিই ফিরে এসেছো, তবে এসো,
ভালোবাসি বলার আগে বোঝাও,
তুমি বোঝো কী হারাতে বসেছিলে।"
সন্তান ছুটে এসেছে,
দু’হাত বাড়িয়ে বলেছে—
"বাবা, আর যেও না,
এই ঘরই আমাদের পৃথিবী।"
সংসার আবার গড়ে ওঠে ধীরে ধীরে,
চুপিসারে প্রতিটি সম্পর্ক পায় নতুন ছোঁয়া,
কারণ ভালোবাসা যদি সত্য হয়—
তা ক্ষমা করতে পারে,
তা আবার ফিরিয়ে আনতে পারে আলোর আভা।
৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।