রূপকথার রাতের মেয়ে-
- মোমেন চৌধুরী

চাঁদের আলোয় ভাসে কনা,
রূপকথার মেয়ে হাসে সোনা।
রুপালি চুড়ি হাতে বাঁধে,
স্বপ্নভরা কথায় সাধে।

কুয়াশার চাদর গায়ে পরে,
নীরবতা সুর বয়ে ধরে।
গোলাপের মালা কেশে রাখে,
সুগন্ধ ছড়িয়ে মনকে ঢাকে।

ঝিনুকের মুক্তো গলায় ঝুলে,
ঝলমলে তারা খেলে দুলে।
রেশম চুলে আলো মেখে,
ভেসে চলে নীরব ঢেকে।

আয়ত চোখে মায়া ঘনায়,
ভরা রাতের সুর বুনায়।
বাতাসে জড়ায় নরম গান,
ভাসে স্বপ্নের নির্জন প্রাণ।

চঞ্চল চাঁদ ডাকে গোপনে,
ভরায় প্রেমের মধুর স্বপনে।
রূপকথার মেয়ে হারায় হেসে,
আলো ঝরায় ভেজা ভেসে।

মৃদু পায়ে চুপচাপ চলে,
তারার দেশে মনকে ভাসায়।
চাঁদের মায়ায় স্বপ্ন বোনে,
ভালোবাসার গানটি শোনে।


৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।