শুদ্ধতার শপথ-
- মোমেন চৌধুরী

বাসর রাতের আলোর নিচে,
নিভৃত কণ্ঠে কাঁপা হৃদয়ে,
হাত রেখে বলি—
"তোমার হওয়ার আগে,
আমি ছিলাম শুধু নিজেরই।
শরীর নয়, আত্মাই ছিল বন্দী,
পবিত্রতার প্রতিজ্ঞায়।"

তুমি যদি ভালোবাসো সত্যকে,
এই নিঃশব্দ সাক্ষ্যই হোক প্রমাণ,
আমি শুধু তোমার,
যেমন আকাশ শুধু এক চাঁদেরই স্থান।


৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।