শুদ্ধতার শপথ - দ্বিতীয় অংশ
- মোমেন চৌধুরী
বলেছিল যারা—
"নারীর সতীত্ব শুধু শরীরের গল্প",
তাদের বলি—
আমার প্রেম, আমার পরিশুদ্ধতা
ছিলো আমার অন্তরে আগুন হয়ে।
আমি বেছে নিয়েছি অপেক্ষার দিন,
শূন্যতা আঁকড়ে ধরা রাতগুলো,
যেখানে স্বপ্নও জানত—
আমার ভালবাসার দরজায়
অন্য কারও পদচিহ্ন ছিল না কখনও।
তুমি যদি জানতে,
এই প্রহরের গভীরতাই
আমার অমোচনীয় উপহার তোমার জন্য,
তবে কোনো প্রশ্ন নয়,
শুধু চোখে চোখ রেখে বলো—
"তুমি-ই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি।"
৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।