শুদ্ধতার শপথ - তৃতীয় অংশ
- মোমেন চৌধুরী

স্বামীর চোখে জলরেখা,
হাত দু’টি কাঁপে সম্মানে—
"তোমার এই উপহার,
শুধু সতীত্ব নয়,
এ এক বিশ্বাসের অমর দীপ।

আমি খুঁজিনি কখনও অতীতের ছায়া,
আমি চেয়েছি সেই হৃদয়,
যেখানে ভালোবাসা একমাত্র পথ।

তুমি আমায় দিলে যা,
তা কোনো পুরুষের নয়,
এ সমাজেরও নয়—
তা ঈশ্বরের আশীর্বাদ।
তোমার পবিত্রতাই আমার গর্ব,
তোমার সাহসেই আমার প্রেম পূর্ণ।"


৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।