দরিদ্র সংসার
- কেয়ন ইমরান
কোথায় দেখেছ এমন যুদ্ধ!
যেথায় নেই ঢাল-তলোয়ার।
তবুও মানব হয়েছে রুদ্ধ,
দুখের পিঠে হয়েছে সাওয়াড়।
কোথায় দেখেছ এমন গন্তব্য!
জীবন বিপন্ন জেনেও এগোয়।
সুখ হতে পারে সম্ভাব্য,
বিয়াবান অবনির একটু আলোয়।
কোথায় দেখেছ এমন রিক্ত
অসাড়তা বিরজমান বোবা কান্না।
ক্ষুধার তরে নয়ন সিক্ত,
ক্লান্তিতেও মনে হাসির বন্যা।
কোথায় দেখেছ এমন জাগরণ!
কাউকে বুঝতে না দিয়ে
মরণকে করেছে সাদরে গ্রহণ।
হাজারও দুঃখ-যাতনা পিয়ে।
কোথায় দেখেছ এমন মুখ!
মিথ্যা বলেছে সন্তানের হিতে।
আহার করেনি চেপেছে দুখ,
সন্তানের মুখের হাসি নিতে।
কোথায় দেখেছ এমন বিলাসী!
এক কাপড় দু'মুঠো ভাতে
নেই জ্ঞানের পুস্তক-মসি,
সভ্য সমাজ হতে তফাতে।
কোথায় দেখেছ এমন মমতাময়ী
মিথ্যাবাদী! যখন করেছি যাচাই,
সবই হয়েছে প্রমাণ। কালজয়ী,
ও মা আমার বলেছে দারিদ্র্যতায়।
০৪-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।