দুঃখের কানায়
- কেয়ন ইমরান
আমি কবি কি না জানিনা,
মোর মনে আসে যা তা,
দুঃখ আঘাত হানে বাঁধে দানা।
লিখে যায় তাই পাতা পাতা।
আমি ছাত্র কি না জানিনা,
বই পড়তে হয় তাই পড়ি।
মুখস্ত করি পেতে সনদ খানা।
তারপর অর্থ দিয়ে শ্রম লড়ি।
আমি কৃষক কি না জানিনা,
মাটি ফেড়ে করি চাষ মাঠে।
বলে " চাষা ফলাও শস্য দানা,
কিসের গরব শোও মরা কাঠে। "
আমি কুলি কি না জানিনা,
ধনীর থলে মাথায় লয়ে যায়
দুঃখিনী মায়ের মুখে দিতে দানা।
ভিক্ষুক নয় পরিশ্রম করি দীনতায়।
আমি ফেরিওয়ালা কি না জানিনা,
করি ফেরি দারিদ্রতা চায় ঘুচাতে।
হাড়ভাঙ্গা খাটুনি সয়ে শত যাতনা,
দুমুঠো অন্ন যোগায় জীবন বাঁচাতে।
আমি চালক কি না জানিনা,
চালায় গাড়ি খাটি দিন মজুরি।
আমার আয়ে পরিবারের জোটে খানা,
এভাবে চলছে মোদের জীবন তরী।
আমি মাঝি কি না জানিনা,
দাঁড় বায় অথই পদ্মার বুকে।
মাছ ধরি সন্তানদের জোটাতে দানা।
তবুও মহাজনের আঘাতে মরি ধুকে।
আমি বিদ্রোহী কি না জানিনা,
দুঃখ-দৈন্য, অন্যায়-অত্যাচার দেখে
নিরব হয়ে থাকতে পারি না।
শোণিতে বান ডাকে দাঁড়ায় রুখে।
পৃথিবী দুঃখময় কি না জানিনা,
তবে সবখানে আমি করিনু যাচায়।
হায়! দুঃখের ঊর্ধ্ব কেউ না।
সকলেই কোন এক দুঃখের কানায়।
০৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।