আস্তিক -
- মোমেন চৌধুরী
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে
ঈশ্বর কোথায়? তিনি নিজেকে সরাসরি দেখান না কেন?
গল্পের মতো উপস্থাপনা:
একজন তরুণ ছিল, নাম তার আরিয়ান। সে বিজ্ঞান পড়ে, যুক্তি ভালোবাসে, আর একসময় সে বলল — "আমি এমন কিছুতেই বিশ্বাস করব না, যাকে আমি নিজ চোখে না দেখি।"
তার দাদু একদিন তাকে নিয়ে গেল এক পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখতে।
দাদু বলল,
— “তুমি কি বাতাস দেখতে পাচ্ছো?”
আরিয়ান বলল,
— “না।”
— “তবে তুমি কি তার ছোঁয়া টের পাও?”
— “হ্যাঁ, আমি ফিল করি।”
— “তবে তুমি কি বলবে বাতাস নেই, কারণ তুমি তাকে দেখোনি?”
আরিয়ান চুপ।
দাদু এবার আকাশের দিকে ইশারা করে বলল,
— “তুমি সূর্যের আলো দেখছো, কিন্তু সেই আলো কোথা থেকে আসছে জানো?”
— “সূর্য থেকে।”
— “তুমি তো সূর্যকে পুরোটা দেখতে পাও না, কিন্তু বিশ্বাস করো, কারণ তার প্রভাব তুমি প্রতিদিন অনুভব করো।”
ঠিক তেমনই, আল্লাহ নিজেকে আকারে দেখান না, কিন্তু তাঁর কুদরত (ক্ষমতা), রহমত (দয়া), সৃষ্টি ও signs (নিদর্শন) আমাদের চারপাশে ছড়িয়ে আছে।
কুরআনের আলোকে ;
"আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহর নিদর্শনাবলী রয়েছে। আর তোমাদের নিজের মাঝেও রয়েছে; তবুও কি তোমরা দেখ না?"
সূরা আদ-ধারিয়াত: ২০-২১
চোখ তাঁকে ধারণ করতে পারে না, অথচ তিনিই চোখকে ধারণ করেন।"
সূরা আন'আম: ১০৩
হাদীসের আলোকে:
রাসূল (সা.) বলেছিলেন:
তোমরা যেন আল্লাহর ওপর এমনভাবে ঈমান আনো, যেন তুমি তাঁকে দেখছো, যদিও তুমি তাঁকে দেখো না, তবে তিনি তোমাকে দেখছেন।
সহীহ বুখারী, কিতাবুল ইমান*
১১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।