তুমি সেই নজরুল
- কেয়ন ইমরান

বাংলার বিদ্রোহী বুলবুল,
সে তো নজরুল!
রয়েছ মোদের অন্তরে,
বাংলা তোমাকে বরে।
তুমি মহাকাশ ভেদি,
অত্যাচারীর মস্তক ছেদি,
বক্ষে হেনেছিলে শূল।
তুমি সেই নজরুল!

তোমার নেই জাতি-ধর্ম,
রচেছ মানবের তরে বর্ম।
মানুষ বলে দিয়েছ ঠাঁই,
সকল জাতিরে বলেছ ভাই।
সকলের দুঃখে অধির আকুল,
প্রতিবাদী তুমি সেই নজরুল!

তুমি মানবের হিতে
করেছ প্রতিবাদ মসিতে।
করেছ কত কারাবরণ,
ছিনিয়ে এনেছ অরুণ।
বাঙ্গালির আশার ফুল,
তুমি সেই নজরুল!

অত্যাচারীর জুলুম করেছ প্রতিহত,
তব লেখনীর ধারে শত।
ভেঙ্গেছ ভয়-আগল-আদাড়,
দাবিয়ে দিয়েছ শত্রুর বাড়।
জাতির কাছে তুমি অতুল।
বিদ্রোহী তুমি সেই নজরুল!

পারেনি থামাতে তোমার
বদ্ধ শিকল লোহার।
রাখতে পারেনি আটকিয়ে,
ধরেছ ঝান্ডা উঁচিয়ে।
অত্যাচারীর তরে বহ্নিফুল,
তুমি সেই নজরুল!

তুমি শৃঙ্খলহীন মুক্ত বিহঙ্গ,
সর্বময় তরুণকে দিয়েছ সঙ্গ।
জুগিয়েছ শক্তি ভাঙ্গতে পাহাড়,
অত্যাচারীর প্রাসাদ করতে উজাড়।
গভীর অরণ্যের তুমি বুনোফুল।
বাঁধনহারা তুমি সেই নজরুল!

তুমি এক দক্ষ সেনা,
বাজিয়েছ বিষের বাঁশি, অগ্নিবীণা।
এনেছ সন্ধ্যা, জ্বালিয়েছ প্রলয়শিখা,
দুর্দিনের যাত্রী তুমি সখা।
জাতির তরে রুদ্র-মঙ্গল।
সাম্যবাদী তুমি সেই নজরুল!

সারাবিশ্ব হোক নজরুলের আলয়,
নজরুল না হোক বিলয়।
ধূমকেতুর যুগবাণী, চোঁখের চাঁতক,
সর্বহারা, ছায়ানটের তুখড় কথক।
হৃদে ফুটুক হয়ে গীতিশতদল।
আমাদের মৃত্যুক্ষুধার সেই নজরুল!


২৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026