তরুণ
- কেয়ন ইমরান

গাহি তরুণের জয়গান-
তরুণের মাঝে আছে অরুণ সূর্যোদয়,
ভাঙ্গতে পারে শত আগল দুঃসময়।
তরুণ হল যাত্রী স্বর্গের তরণীর,
পাকা নেতা এই ধূসর অবনির।
নেই বার্ধক্য, তরুণ মানে ঐক্য,
প্রতিবাদে বলিষ্ঠ, কর্মে দৃঢ় অঙ্গিকার,
হস্তে পাবক-শিখা করে চুরমার।
অন্যায়ে নত নয় উদ্ধত শির,
তরুণ উদ্দীপ্ত মহাকাল জয়ী বীর।

বিজলীর গতি বেগ-
অত্যাচার ঈক্ষণে হয় অগ্নি-মূর্তি,
চির অক্ষয় জাগে তরুণের কীর্তি।
সর্বোধ্বেই দিয়েছে খোদা তরুণের ইবাদাত,
ন্যায় যুদ্ধে বরণ করে শাহাদাত।
অবসান ঘটুক যত বৃদ্ধ নেতৃত্ব,
আসুক তরুণ হোক না ভৃত্য।
তরুণের তেজোদ্দীপ্ত সত্য-ন্যায়ের শাসন,
গড়বে দুঃখীনীর তরে শান্তির আসন।
তরুণ কর্মঠ, আশাহত নিরাশ নয়
কখনও অতনু, কখনও শিব হয়।
তরুণ বোঝে না কোন কাঁদা,
চঞ্চল মানে না কোন বাধা।
সব অন্যায় নির্ভয়ে করে পদদলিত,
তরুণ সর্বদা ন্যায়ের সকাশে বিনীত।
দুর্গম-গীরি-পথ মৃত্যু-বিভিষীকা,
সবকিছু করে জয় ও একরোখা।
সত্য-কৃপাণ লয়ে করে যুদ্ধ,
অন্যায়-অত্যাচারকে পুড়িয়ে করে দগ্ধ।
বিশ্ব পূর্ণ হোক তরুণ দিয়ে,
বার্ধক্যের জঞ্জাল দূরে যাক বিলয়ে।


২৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026